Friday, March 29, 2019

বিদায় নয়, শেষ কার্যদিবস: শাজাহান খান

প্রকাশিত: ৪:৩০, জানুয়ারি ০৭, ২০১৯ 
news 2019
al amin islam
                         বিদায় নয়, শেষ কার্যদিবস: শাজাহান খান

বিদায় নয়, মন্ত্রণালয়ে আমার আজ শেষ কার্যদিবস বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুব বাস্তবমুখী। তার এই অগ্রযাত্রায় সবাই সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করছি।’



সোমবার (৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাজাহান খান বলেন, ‘আমার মেয়াদে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনও কিছু প্রকল্প চলমান রয়েছে। এসব অসমাপ্ত প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। ’
সদ্যবিদায়ী এই মন্ত্রী বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় দক্ষ একজন রাষ্ট্রপরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিচক্ষণতার সঙ্গে নতুন এই মন্ত্রিসভা গঠন করেছেন। নতুনদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। কর্ম উদ্দীপনা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে।’
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment